ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

৪০তম বিসিএস পেশাগত ক্যাডারের ভাইভা ১৬ ফেব্রুয়ারি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-২-২০২২ দুপুর ১১:২০

৪০তম বিসিএস-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৩৩৬ প্রার্থীর ভাইভা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে ভাইভা শুরু হবে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০তম বিসিএস পরীক্ষা-২০১৮ এর লিখিত পরীক্ষায় কারিগরি/পেশাগত ক্যাডারের পদসমূহের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ ১ হাজার ৩৩৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সংশাধিত তারিখ ও সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রতিদিন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে।

জামান / জামান

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা

পদ্মা অয়েল পিএলসি (POCL) নিয়োগ সার্কুলার ২০২৬

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (DCD) নিয়োগ বিজ্ঞপ্তি

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ সার্কুলার ২০২৬

সরকারি কর্মচারী হাসপাতাল (SKH) নিয়োগ সার্কুলার ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয় (Public Division) নিয়োগ সার্কুলার ২০২৬

পাট অধিদপ্তর (Dgjute) নিয়োগ সার্কুলার ২০২৬

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ সার্কুলার ২০২৬

সিনিয়র অফিসার নেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স, কর্মস্থল ঢাকা

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে নিয়োগ দেবে লংকাবাংলা ফাইন্যান্স

আকিজ মটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

অ্যাকশনএইডের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৭৯ হাজার টাকা