ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৩ কোটি টাকা উধাও


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৬-২০২১ দুপুর ১১:১৬

ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভোল্ট থেকে পৌনে ৩ কোটি টাকা কোটি টাকা লুট হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ। তিনি জানান, বৃহস্পতিবার রাতেই টাকা আত্মসাতের বিষয়টি বুঝতে পেরে দুজনকে পুলিশে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ বিষয়ে বংশাল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ২ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা তাদের ক্যাশ ইনচার্জ সরিয়ে নিয়েছেন বলে রাতে ব্যাংকটির ম্যানেজার আমাদের কাছে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে ইমরান ও রিফাত নামে দুজনকে আটক করা হয়।

ব্যাংক শাখাটির ইন্টার্নাল অডিটে এ টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে বলেও জানান আবুল কালাম। তিনি বলেন, এ বিষয়ে একটি মামলা হবে। পরে মামলাটি দুদকে চলে যাবে এবং আসামিদেরও আমরা দুদকে হস্তান্তর করে দেব। বিষয়টি দুদক তদন্ত করে দেখবে।

প্রীতি / প্রীতি

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ