ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

গৃহায়ন কর্তৃপক্ষের ৫ কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-২-২০২২ সকাল ৯:১৪

বোর্ড সভার সিদ্ধান্ত অমান্য, চালান জমার সঠিকতা যথাযথভাবে যাচাই-বাছাই ছাড়া, প্রতারণা ও জালিয়াতি করে সরকারি মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেয়ার ঘটনায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৫ কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ  দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলার আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী একিউএম শাহজালাল মজুমদার, গৃহায়ন কর্তৃপক্ষের ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন মাহমুদ, সাবেক প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) নাসিরাবাদ ও বর্তমানে বগুড়ার প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) রাজু আহম্মেদ, সাবেক প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) ও বর্তমানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মদ একরামুল কবীর ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম অফিসের প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) নাসির উদ্দিন। এছাড়াও মামলার আসামি করা হয়েছে গ্রাহক মোহাম্মদ আলম শিকদার ওরফে মোহাম্মদ আলমকে।
 
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পারস্পরিক যোগসাজশে নিজে লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার অসদুদ্দেশ্যে হাউজিং বরাদ্দকরণ কমিটির ১৯৯১ সালের ২০ ডিসেম্বরের বোর্ড সভার সিদ্ধান্তকে অমান্য করে, চালান জমার সঠিকতা যথাযথভাবে যাচাইবাছাই ছাড়া, প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় নিয়ে জাল চালান তৈরিপূর্বক তা খাঁটি হিসেবে ব্যবহার করে এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের সরকারি/বাণিজ্যিক প্লট আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা প্রতিবেদন প্রদান করে, নামমাত্র ১৩ লাখ ৪৭ হাজার ৬৬৭ টাকা মূল্য পরিশোধের আদেশ দিয়ে, কথিত বরাদ্দগ্রহীতা  মোহাম্মদ আলমের পক্ষে দায়মুক্তি সনদপত্র প্রদান করে শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।  ১৯৯০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ঘটনাটি ঘটে। 

জামান / জামান

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর