বিএনপি সত্যিকার রাজনৈতিক দল হলে ইসি গঠনে অংশ নিত : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি সত্যিকার রাজনৈতিক দল হলে নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়ায় সম্পৃক্ত হতো। বিএনপি বলছে, তারা এই কমিটিতে কোনো নাম দিচ্ছে না। কিন্তু সার্চ কমিটির তালিকায় বিএনপির সঙ্গে জড়িত অনেকের নাম রয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, সার্চ কমিটি গঠন করা হয়েছে। তারা দেশের সকল রাজনৈতিক দলসহ বিশিষ্ট ব্যক্তি ও সমাজের সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছেন।
তিনি আরো বলেন, বিএনপি সব সময় সবকিছু নিয়ে এক ধরনের লুকোচুরি, সবকিছুর মধ্যে ধোঁয়াশা তৈরি করে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করে, এটা জাতি এখন বোঝে ও জানে। কাজেই আমি বিশ্বাস করি, জাতি এখন আর রাজনীতির নামে অপরাজনীতি চায় না। মানুষ চায়, দেশে এখন গণতন্ত্র যেভাবে এগিয়ে চলছে, যেভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, যেভাবে মানুষের জীবন যাত্রার মান উন্নত হচ্ছে, সেটা অব্যাহত থাকুক।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
জামান / জামান
সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না
সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার
নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে
তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ
সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি
মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের
জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উদ্যোগে ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ৪৬ জন
দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির
এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ
প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন