ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি গঠন


প্রেস রিলিজ  photo প্রেস রিলিজ
প্রকাশিত: ১৯-২-২০২২ সকাল ৯:৪৯

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের জেলা প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সম্মেলন ও মতবিনিময় সভা শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকাস্থ হোটেল স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের তৃতীয় তলায় অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি শাহ্ মো. মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী ছালাউদ্দিন দিদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় অ্যাসেসিয়েশনের বিভিন্ন জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন জেলার বক্তারা কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন। সভায় বক্তারা ৫ সদস্যবিশিষ্ট একটি জুরি বোর্ড গঠনের মাধ্যমে পরবর্তী কেন্দ্রীয় কমিটি গঠনের অনুরোধ জানান। এ লক্ষ্যে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ৫ সদস্যবিশিষ্ট জুরি বোর্ড গঠন করা হয়।

জুরি বোর্ডের সদস্যরা অ্যাসোসিয়েশনের বৃহৎ স্বার্থে চুলচেরা বিশ্লেষণ করে সভাপতি পদে শাহ্ মো. মামুন, সিনিয়র সহ-সভাপতি পদে কাজী ছালাউদ্দিন দিদার, সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক-১ পদে মো. জিয়াউদ্দিন ফারুক ও সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হালিমের নাম প্রস্তাব করে ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির ঘোষণা করলে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে তা অনুমোদন করা হয় এবং তাদের আগামী এক মাসের মধ্যে ত্যাগী ও নিবেদিত নেতাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়। 

জামান / জামান

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় আপাতত বহাল

মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আপিল বিভাগে কী ঘটেছিল, জানালেন অ্যাটর্নি জেনারেল

আবুল কালাম আযাদের আপিল প্রশ্নে শুনানি মুলতবি

হাইকোর্টে বিদিশার জামিন

সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন নামঞ্জুর

জুলাই অভ্যুত্থানে রামপুরায় ২৮ হত্যা মামলায় সাক্ষ্য পিছিয়ে ১৬ সেপ্টেম্বর

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল