ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ভিসা ছাড়াই ইউক্রেন থে‌কে পোল্যান্ড ঢুকতে পার‌বে বাংলাদেশিরা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-২-২০২২ দুপুর ১১:২৯

ইউক্রেন থেকে প্রবাসীদের প্রবেশের জন্য সীমান্ত উন্মুক্ত করেছে পোল্যান্ড। এক্ষেত্রে ভিসা ছাড়াই পোল্যান্ডে ঢুকতে পারবেন ইউক্রেনের বাংলাদেশিরা। ত‌বে দেশ‌টি‌তে প্রবেশ কর‌তে সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট দেখা‌তে হ‌বে।
 
শুক্রবার (২৫ ফেব্রুয়া‌রি) পোল্যান্ডের বাংলা‌দেশ দূতাবাস এ তথ্য জানায়।দূতাবাস জানায়, ভিসা ছাড়াই পোল্যান্ডে ঢুকতে পারবেন ইউক্রেনের বাংলাদেশিরা। ত‌বে দেশ‌টি‌তে প্রবেশ কর‌তে বৈধ পাসপোর্টধারীরা সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট দেখা‌তে হ‌বে। যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে আশ্রয় নিতে পারবেন।

এছাড়া প্রত্যেক বাংলাদেশিকে দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সঙ্গে রাখতে অনুরোধ করেছে দূতাবাস। দূতাবাস জানায়, দূতাবাসের একটি দল শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের পথে রওনা হবেন। যারা ইউক্রেন থেকে পোল্যান্ডে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের তারা সহায়তা দেবেন।

রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ, পেট্রোলের অপ্রতুলতা এবং পথে অতিরিক্ত ট্রাফিক জ্যাম অব্যাহত আছে। তাই দেশটির সীমান্তের দূরবর্তী এলাকায় অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের রওনা হওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করার অনুরোধ জানিয়েছে দূতাবাস।

এমএসএম / এমএসএম

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী