পুতিনকে ফোনে পাননি ইউক্রেনের প্রেসিডেন্ট
দ্বিতীয় দিনের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভে আক্রমণ চালিয়েছে রুশ সেনারা। তীব্র লড়াই চলছে রুশ সেনাবাহিনী ও ইউক্রেনের সেনাদের সঙ্গে। এমন পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের ওপর হামলা চালানো বন্ধে বার বার অনুরোধ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর পাওয়া গেছে আগ্রাসন বন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেছিলেন তিনি। কিন্তু তাকে পাননি।
পরে ইউক্রেনে যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানান, ইউক্রেনের নেতারা তাকে পুতিনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছিলেন।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘ফ্যাঙ্ক’ ফোনকলে পুতিনকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে। ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনের পর ম্যাক্রোঁ সাংবাদিকদের এ কথা জানান।
এদিকে, রাশিয়ার সেনারা কিয়েভ থেকে ২০ মাইলের মধ্যে অবস্থান নিয়েছে বলে বাইডেন প্রশাসনের তরফে বলা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে স্থল, আকাশ ও সাগর থেকে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ হামলায় তার দেশের অন্তত ১৩৭ জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩১৬ জন। দেশকে রক্ষায় একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনারা।
সূত্র: বিবিসি
এমএসএম / এমএসএম
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ