ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গম চুরির অভিযোগে খাদ্য অধিদফতরের ৪ কর্মকর্তা বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৬-২০২১ দুপুর ৪:১৭

আমদানি করা গম চুরির অভিযোগে খাদ্য অধিদফতরের চট্টগ্রাম সাইলোর চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) খাদ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চারটি অফিস আদেশ জারি করা হয়।

চুরির অভিযোগে বরখাস্ত কর্মকর্তারা হলেন- চট্টগ্রাম সাইলোর সাইলো অধীক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান, রক্ষণ প্রকৌশলী শাহরিয়ার মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, সহকারী রক্ষণ প্রকৌশলী রাজেশ দাস গুপ্ত ও মুশফিকুজ্জামান।

খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুমের সই করা আদেশে বলা হয়, চট্টগ্রাম সাইলোর সাইলো অধীক্ষক মোহাম্মদ আসাদুজ্জামানের (সংযুক্তিতে খাদ্য অধিদফতরে বদলির আদেশাধীন) বিরুদ্ধে দুর্নীতির উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে আমদানি করা গমের পরিমাপে গরমিল সৃষ্টির অভিযোগ প্রতীয়মান হওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১৭ জুন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই অভিযোগ আনা হয়েছে রক্ষণ প্রকৌশলী শাহরিয়ার মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। এজন্য তাকেও একই তারিখ থেকে বরখাস্ত করা হয়েছে।

সহকারী রক্ষণ প্রকৌশলী রাজেশ দাস গুপ্ত ও মুশফিকুজ্জামানকেও গম নিয়ে দুর্নীতির জন্য ১৭ জুন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা বিধি মোতাবেক ভাতা পাবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা