ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ঢাকা বার নির্বাচন : সভাপতি-সম্পাদকসহ ১৭ পদে আ’লীগপন্থীদের জয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-২-২০২২ দুপুর ১:৭

ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০২২-২৩ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের মাহবুবুর রহমান সভাপতি এবং মো. ফিরোজুর রহমান মন্টু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে শনিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো.আব্দুল্লাহ আবু এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১১ হাজার ৪৬২ জন আইনজীবী ভোট দেন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদ এবং বিএনপি সমর্থিত নীল প্যানেল লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদকসহ ৬টি পদে নির্বাচিত হয়েছে।

নির্বাচিত সাদা প্যানেলের অন্য পদের প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে এ কে এম শফিকুল ইসলাম, ট্রেজারার পদে মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো.ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা ইয়াসমিন, অফিস সম্পাদক পদে মুহাম্মদ আরকান মিয়া ও ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুজ্জামান খান। এছাড়া সদস্য পদে প্রার্থী আবু সুফিয়ান, ইমতিয়াজ মাহমুদ, গোলাম ইমাম হোসেন, মো. রাকিবুল ইসলাম, মো. আবুল বাশার, মো. সামিউল ইসলাম ও মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হন।

এদিকে নীল প্যানেলে লাইব্রেরি সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক পদে মোশারফ হোসেন মোল্লা, সদস্য পদে ফয়সাল কবির, মো. মশিউর রহমান, ফরিদুল হাসান ও মো. মোজাহিদুল ইসলাম নির্বাচিত হন।

জামান / জামান

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট