সন্ধ্যায় বাসায় ফিরবেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় দেড় মাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে আজ শনিবার (১৯ জুন) সন্ধ্যায় বাসায় ফিরবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৭ এপ্রিল করোনাভাইরাস পজিটিভ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ শনিবার সন্ধ্যা ৭টার পর তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরবেন।’
জানা গেছে, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফও করোনা আক্রান্ত হন। তারা সবাই বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।
এরপর ১৪ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। পরে তিনি আবার বাসায় ফিরে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৮ এপ্রিল তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মে তিনি করোনামুক্ত হন। এরপরও তিনি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
এমএসএম / এমএসএম
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার