ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সমন্বিত ৫ ব্যাংকের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-৩-২০২২ দুপুর ১২:৫৮

সমন্বিত ৫ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের এমসিকিউ পরীক্ষা ১১ মার্চ অনুষ্ঠিত হবে। রাজধানীর ৫১টি কেন্দ্রে ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে।

প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রার্থীদের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগেই কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার্থীদের কোভিড-১৯-সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও রোল নম্বর দেখা যাবে (https://erecruitment.bb.org.bd/openpdf.php) লিংকে।

জামান / জামান

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা

পদ্মা অয়েল পিএলসি (POCL) নিয়োগ সার্কুলার ২০২৬

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (DCD) নিয়োগ বিজ্ঞপ্তি

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ সার্কুলার ২০২৬

সরকারি কর্মচারী হাসপাতাল (SKH) নিয়োগ সার্কুলার ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয় (Public Division) নিয়োগ সার্কুলার ২০২৬

পাট অধিদপ্তর (Dgjute) নিয়োগ সার্কুলার ২০২৬

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ সার্কুলার ২০২৬

সিনিয়র অফিসার নেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স, কর্মস্থল ঢাকা

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে নিয়োগ দেবে লংকাবাংলা ফাইন্যান্স

আকিজ মটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

অ্যাকশনএইডের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৭৯ হাজার টাকা