শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু
দেড় মাস পর শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ শুরু হয়েছে। শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হওয়ায় উচ্চ আদালতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রোববার (৬ মার্চ) সকাল ৯টায় আপিল বিভাগে ও সকাল সাড়ে ১০টায় হাইকোর্ট বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়।
এর আগে গত ৩ মার্চ এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, রোববার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ চলবে।
সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান জানিয়েছিলেন, রোববার থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা