সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে রিট
দেশের বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে রিটে। তিন আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির রোববার (৬ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট, টিসিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট আটজনকে বিবাদী করা হয়।
অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির জানান, সয়াবিনের দাম বৃদ্ধিতে সরকারের নিষ্ক্রিয়তার ঘটনাটি হাইকোর্টের নজরে আনা হয়েছিল। এরপর আদালত যথাযথ আবেদন নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়। তারই আলোকে আজ রিটটি করা হয়।
এর আগে গত ৩ মার্চ দেশের বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ার ঘটনাটি উচ্চ আদালতের নজরে আনা হয়। এরপর এ বিষয়ে শুনানির জন্য রোববার (আজ) দিন ধার্য করে হাইকোর্ট। সেই সঙ্গে এ বিষয়ে যথাযথ একটি আবেদন করার পরামর্শ দেয়। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ পরামর্শ দেয়।
সৈয়দ মহিদুল কবির আরো জানান, অ্যাডভোকেট মনির হোসেন ও মোহাম্মদ উল্লাহসহ তিন আইনজীবী সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন।
সবশেষ গত মাসে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ায় সরকার। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম হয় ১৬৮ টাকা। তবে দেশের বাজারে এর থেকে বেশি দামেও তেল বিক্রি হতে দেখা যায়। ভোজ্যতেলের এ দাম বৃদ্ধিতে সীমাহীন কষ্টে পড়েন সাধারণ জনগণ।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা