ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

মির্জা ফখরুলের বিরুদ্ধে ২ বিএনপি নেতার মামলা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৮-৩-২০২২ দুপুর ১১:১৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা করেছেন দলেরই দুই নেতা। গত ২৮ ফেব্রুয়ারি ফেনীর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করা হয়। দলের গঠনতন্ত্র না মেনে কমিটি ঘোষণা করার অভিযোগে এ মামলা করেছেন ফেনী সদর উপজেলার মোটবী ও ফরহাদনগর ইউনিয়ন বিএনপি নেতা ইসমাইল হোসেন ভূঁইয়া ও আবুল হোসেন কমান্ডার। মামলায় আরও আটজনকে বিবাদী করা হয়েছে। গত ২ মার্চ আদালত বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

মামলার অন্য আসামিরা হলেন- চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সদর উপজেলা বিএনপির সদস্য ৮ ইঞ্জিনিয়ার সাইফুল হক, জেলা বিএনপির সদস্য ও নবগঠিত ফরহাদনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেলায়েত হোসেন বাচ্চু, মোটবী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোশারফ হোসেন মানিক।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়।

জামান / জামান

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল

পাপেট শিল্পের অগ্রদূত মুস্তাফা মনোয়ারের প্রয়াণ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গভীর শোক

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ