ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ফাইজারের টিকা দেওয়া শুরু সোমবার থেকে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৬-২০২১ দুপুর ৩:১০

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সোমবার (২০ জুন) থেকে দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ফাইজার-বায়োএনটেকের টিকা কার্যক্রম।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, রাজধানীর ৩টি কেন্দ্রে দেওয়া হবে ফাইজারের টিকা। কেন্দ্রগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

রোববার (২০ জুন) করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা বিতরণ কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক।

তিনি বলেন, এরইমধ্যে কোভ্যাক্স থেকে এক লাখ ৬২০ ডোজ টিকা আমাদের হাতে এসেছে। আমরা এটি সংরক্ষণ করেছি। টিকা দেওয়ার জন্য গাইড লাইন এবং প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। আমরা আশা করি আগামীকাল (২১ জুন) থেকে ফাইজারের টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

শামসুল হক বলেন, আমাদের সিদ্ধান্ত হয়েছে প্রথম দিনে রাজধানীর তিনটি হাসপাতালে ফাইজারের টিকা কার্যক্রম প্রথম চালু হবে। সেগুলোর প্রতিটি কেন্দ্রে ১২০ জন করে মানুষকে এই টিকা দেওয়া হবে। এক্ষেত্রে যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু তারা এখনও টিকা নিতে আসতে পারেননি, তারা প্রথম টিকা নেবেন।

তিনি আরও বলেন, সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে। এটা হলো ফাইজারের টিকায় আমাদের ফাস্ট রান, এরপরে তাদেরকে আমরা পর্যবেক্ষণ করব ৭ থেকে ১০ দিন। এরপরে ফাইজারের টিকার নিয়মিত কর্মসূচি চালু হবে। তখন আমাদের জাতীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা কার্যক্রমকে আরও বর্ধিত করতে পারব। আমরা আশা করি টিকার কার্যক্রমের জন্য আরও কয়েকটি হাসপাতাল চালু হবে।

অক্সফোর্ডের টিকার দ্বিতীয় ডোজ সম্পর্কে স্বাস্থ্য অধিদফতরের এই লাইন ডিরেক্টর বলেন, যারা এখনও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় দ্বিতীয় ডোজ নিতে পারেননি বা অপেক্ষমান আছেন, তাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আশা করি শিগগিরই আপনারা এই টিকা পেয়ে যাবেন। তবে এখনও অনেক কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম চলছে, তারা সেসব কেন্দ্রে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে টিকা নিয়ে নিতে পারবেন।

এমএসএম / এমএসএম

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর

শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ