ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সাফারি পার্কে জেব্রা মৃত্যুর ঘটনায় মামলা


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ১১-৩-২০২২ দুপুর ১১:১৯

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কের ১১ জেব্রার মৃত্যুর ঘটনায় পার্কটির সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ২ জানুয়ারি হতে ২৯ জানুয়ারি পর্যন্ত জেলার শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রার মৃত্যু হয়েছে। এ পার্কের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান, সহকারী বন সংরক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাসময়ে অবহিত করেননি। জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ডের সভা আহ্বানের ব্যবস্থা গ্রহণ কিংবা থানায় জিডি করেননি। তিনটি মৃত জেব্রার পেট কাটা এবং নাড়িভুঁড়ি বেরিয়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার দেওয়া বক্তব্য গ্রহণযোগ্য মনে হয়নি। এতে প্রতিটি জেব্রা ১০ লাখ টাকা হারে ১ কোটি ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি, কর্তব্যে অবহেলা ও প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগ এনে মামলাটি করা হয়েছে।

জামান / জামান

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট