পোল্যান্ড সীমান্তের কাছে ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩৫
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ডের সীমান্তের কাছে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। রোববার ইউক্রেনের লভিভ অঞ্চলের ইয়াভোরিভ ঘাঁটিতে রাশিয়ার এই হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন।
ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, ইয়াভোরিভের সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। লভিভ অঞ্চলের গভর্নর বলেছে, পশ্চিম ইউক্রেনের এই সামরিক ঘাঁটিতে হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন।
এক বিবৃতিতে লভিভের সামরিক প্রশাসন বলেছে, দখলদাররা আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রুশ সামরিক বাহিনী ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
আক্রান্ত সামরিক প্রশিক্ষণ স্থাপনাটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় এবং ঐতিহ্যগতভাবে ন্যাটোর সাথে যৌথ মহড়ার স্থান; যা পোল্যান্ড সীমান্ত থেকে ২৫ কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত।
তবে ন্যাটোর সদস্য পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি রাশিয়া। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের ব্রিফিংয়ে এ ধরনের হামলার কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের একজন প্রতিনিধি সাইরেন বাজিয়ে অন্তত ১৯টি অ্যাম্বুলেন্সকে ইয়াভোরিভের দিকে যেতে দেখেছেন। ক্ষেপণাস্ত্র হামলার পর ওই এলাকার আকাশে ব্যাপক কালো ধোঁয়া উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন তিনি।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ বলেছেন, লভিভের কাছে আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। বিদেশি প্রশিক্ষকরা সেখানে কাজ করতেন। এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ন্যাটোর প্রতিক্রিয়াও জানা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
এমএসএম / এমএসএম
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ