ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ইউক্রেন সংকট ‘তৃতীয় বিশ্বযুদ্ধে’ রূপ নিতে পারে, শঙ্কা ট্রাম্পের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-৩-২০২২ বিকাল ৬:৩৫

গত কয়েক মাস ধরে চলমান ইউক্রেন সংকট তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার ফ্লোরেন্সে রিপাবলিক পার্টির সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ট্রাম্প বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হতে পারে। শ্রদ্ধাবোধের অভাবের কারণে ইউক্রেন আক্রমণ করেছেন পুতিন। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিক্রিয়ারও সমালোচনা করেছেন তিনি।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে। আমি দেখছি কী ঘটছে। কারণ আপনি যদি মনে করেন পুতিন থেমে যাবেন, তাহলে এই পরিস্থিতি আরও খারাপ হতে যাচ্ছে। পুতিন থামবেন না। আর তার সাথে কথা বলার মতো আমাদের কেউ নেই। রাশিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত আমার মতো কেউ কঠোর হয়নি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনে যুদ্ধের একটি বড় কারণ হলো যুদ্ধের প্রতি পুতিনের আত্মত্যাগ। 

তিনি বলেন, পূর্ব ইউরোপের সহিংস সংঘাতের সব আলোচনার জন্য এটি এক ভয়াবহ সংকট। আমরা সাহায্য করতে যাচ্ছি এবং আমরা যা করতে পারি তাই করছি। কারণ রক্তপাতের দিকে কেউ আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেন না... সেখানে যা ঘটছে, সেটি অনেক মানুষের প্রতি শ্রদ্ধার অভাব এবং আরও অনেক কিছু।

রাশিয়ার বিরোধিতায় ইউক্রেনকে সহায়তা করার জন্য দেশটিতে কীভাবে ট্যাংক-বিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিলেন সে বিষয়েও কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, ওবামা-বাইডেনকে মনে আছে? তারা কম্বল পাঠিয়েছে। আমি জ্যাভেলিন পাঠিয়েছিলাম। জ্যাভেলিন কী তা আপনারা জানেন; ট্যাংক-বিধ্বংসী অস্ত্র।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।

এমএসএম / এমএসএম

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী