ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৩-২০২২ দুপুর ১১:২৫

১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে নতুন ভোটার তালিকা না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখতে বলা হয়েছে। এছাড়া রিটে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বর্তমান কমিটির সংবিধান লঙ্ঘন বিষয়ে বার কাউন্সিলের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয়েছে। সোমবার (১৪ মার্চ) সুপ্রিমকোর্টের আইনজীবী শাহ আহমদ বাদল এ রিট দায়ের করেন।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে সভাপতি ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক প্রার্থী করে এ প্যানেল ঘোষণা দেয়া হয়।

এদিকে জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকিরকে সভাপতি ও অ্যাডভোকেট মো. আব্দুন নূর দুলালকে সম্পাদক প্রার্থী করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ঘোষণা করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সমিতির গঠনতন্ত্রের ১৪(১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ১৫ ও ১৬ মার্চ (মঙ্গল ও বুধবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত  সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিলে ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমাদান, ৩ মার্চ বিকেল ৫টা ৩০ মিনিটে মনোনয়নপত্র বাছাই এবং ৬ মার্চ বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়। 

কার্যকরী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জামান / জামান

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না