ঢাকা সোমবার, ৪ মে, ২০২৬

অপশক্তি রোধে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এ্যাড. যুথী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৩-২০২২ রাত ১১:২৯

রাজশাহী ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই  অ্যাসোসিয়েশনের (রুলা) পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন রুলা সদস্যরা। পুনর্মিলনী অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন রুলার সভাপতি অ্যাড. নাহিদ সুলতানা যুথী। সভা সঞ্চালনা করেন রুলার সাধারণ সম্পাদক এম. আশরাফ আলী।

সভাপতির বক্তব্যে নাহিদ সুলতানা যুথি বলেন, দেশের স্বার্থে আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল অপশক্তি রোধে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি সকল আইনজীবীদের সমান দৃষ্টিতে দেখি।  এ দেশের বিচার বিভাগের উন্নয়ন ও স্বচ্ছতার জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার অনেক কাজ করেছেন। এজন্য আমি এই সরকারকে ধন্যবাদ জানাই।

শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সুপ্রীম কোর্ট বার কখনো প্রশ্নবিদ্ধ ছিল না। সুপ্রীম কোর্ট বারতে প্রশ্নবিদ্ধ করার চেস্টা চলছে। ঢাকার বার ইতোমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। কেন হচ্ছে। যারা এসব করছেন, ভেবে দেখবেন কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের অধিকার গুলো। এসময় আইনজীবি সংগঠনগুলোতে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার অনুরোধ জানান এবং সকল আইনজীবিদের এ বিষয়ে সচেতন থাকার আহ্বান এ সিনিয়র আইনজীবি। 

তিনি এসময় আসন্ন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্যানেলের প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন।

নাহিদ সুলতানা যুথি বলেন, আমি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ট্রেজারার ছিলাম। সততার সাথে দায়িত্ব পালন করেছি। বারের প্রেসিডেন্ট, সেক্রেটারির রুম, মেয়েদের কমন রুপ, টেবিল চেয়ার প্রত্যেকটি জায়গায় আমার ছোঁয়া আছে, মিস্ত্রির মতো দাঁড়িয়ে থেকে থেকে করেছি। এসময় আগামীবার বার নির্বাচনে অংশ নেয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুলার সাবেক সভাপতি মো. রকিবুল হক মিয়া রিপন, মো. আমিনুল হক হেলাল, মো. শাহবাজ হোসেন খান মিল্টন, ঢাকা জেলা বার ইউনিটের সভাপতি মো. কামরুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক সুলতান আহমেদসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।

এমএসএম / এমএসএম

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

জয়-পলকের মামলায় আজ ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্য

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টে তলব

দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ১৭৭ মামলা নিষ্পত্তি

দেড় মাসের ছেলেসহ কারাগারে, সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ ও ৩০ এপ্রিল ‎অবাধ, সুষ্ঠু নির্বাচনের আশ্বাস কমিশনের

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ মৃত্যু: ১৩ ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা