ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের দুর্দিনের বন্ধু ভারত : শেখ পরশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৬-২০২১ রাত ৯:৪০

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে  সবসময়  ভারত আমাদের পাশে ছিলো। ভারত আমাদের দুর্দিনের বন্ধু এবং সুদিনের সাথী।

রোববার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী  যুবলীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে  ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সৌজন্যে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের  তিনি এ কথা বলেন 

শেখ ফজলে শামস পরশ বলেন,  করোনার বিষয়ে ও ভারতের বর্তমান অবস্থা নিয়ে  কথা হয়েছে।ভারতের হাইকমিশনার  শ্রী বিক্রম দোরাই স্বামী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা হয়েছে। আমরা করোনা ভ্যাকসিন উৎপাদন বাড়াচ্ছি। ভারতের করোনা পরিস্থিতি এখনো বিপজ্জনক পর্যায়ে। তাই বাংলাদেশকে করোনা ভ্যাকসিন দেওয়া নিয়ে নির্দিষ্ট সময় আমরা এখনো বলতে পারছি না। তবে আশা করি তাড়াতাড়ি সমস্যা সমাধান হয়ে যাবে।এর আগে,  শ্রী বিক্রম দোরাই স্বামী যুবলীগ কার্যালয় ঘুরে দেখেন। তাকে করোনাকালে যুবলীগের মানবিক কার্যক্রমের দুটি ডকুমেন্টারি দেখানো হয়।এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন