ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

অবৈধ সম্পদ অর্জন : সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৩-২০২২ দুপুর ১:২২

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। মঙ্গলবার (২২ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য ৩১ মার্চ দিন ধার্য করে বিশেষ জজ আদালত-৬-এ বদলির আদেশ দেন। এছাড়া সম্রাটের জামিন শুনানির জন্য ৩১ মার্চ দিন ধার্য করেন।

এদিন সকালে অ্যাম্বুলেন্সে করে সম্রাটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে মামলার অভিযোগপত্র গ্রহণ শুনানি হয়। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে নিয়ে দুপুর দেড়টার দিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। পরে বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। ওই দিনই রাত পৌনে ৯টার দিকে সম্রাটকে কারাগারে নেয়া হয়।

জামান / জামান

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট