ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

আরপিসিএলে চাকরির সুযোগ, মূল বেতন ৯১০০০


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩-৩-২০২২ দুপুর ২:১৩

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৫ পদে ২৫ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: ম্যানেজার। পদসংখ্যা: ১।  আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিএসই, আইটি, ইসিই, ইটিই বা সিএস বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। 

সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ৪ বছর জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন ইউলিটিস বা কোনো সংস্থায় ডেপুটি ম্যানেজার পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টিপিএম, টিকিউএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স ও করপোরেট গভর্ন্যান্স বিষয়ে জানাশোনা থাকতে হবে। বয়সসীমা ৪০ বছর।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ৯১ হাজার টাকা। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। পদসংখ্যা: ১০ (মেকানিক্যাল ৫ ও ইলেকট্রিক্যাল ৫টি)। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়সসীমা ৩০ বছর।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ৫২ হাজার টাকা। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। পদসংখ্যা: ২। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআরএম, ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়সসীমা ৩০ বছর।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ৫২ হাজার টাকা। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা: ৬। আবেদন যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, সিভিল, পাওয়ার বা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়সসীমা ৩০ বছর।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ৪০ হাজার টাকা। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। পদের সংখ্যা: ৬। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআরএম, ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়সসীমা ৩০ বছর।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ৪০ হাজার টাকা। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

বয়সসীমা : ১০ এপ্রিল ২০২২ তারিখে প্রার্থীর বয়স উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে। ২ থেকে ৫ নম্বর পদের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সে শিথিলতা রয়েছে।

আবেদন যেভাবে: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ নম্বর পদের জন্য ১৫০০ টাকা এবং ২ থেকে ৫ নম্বর পদের জন্য ১০০০ টাকা টেলিটকের প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১০ এপ্রিল ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত। 

Caption

মৌমিতা / মৌমিতা

বিক্রয় ডটকমের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

ওয়াটারএইডে নিয়োগ, বেতন ১ লাখ ৩৩ হাজার

মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে ডেকো ফুডস

এসএ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল চট্টগ্রাম

বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন প্রায় দেড় লাখ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, পদ ১১১

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ১৯ জুন ২০২৬ ইং

২০ পদে বিয়াম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

বি-আর পাওয়ারজেন লিঃ (বিআরপিএল) নিয়োগ বিজ্ঞপ্তি

বি-আর পাওয়ারজেন লিঃ (বিআরপিএল) নিয়োগ বিজ্ঞপ্তি

পদ্মা অয়েল পিএলসি (POCL) নিয়োগ সার্কুলার ২০২৬

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (DCD) নিয়োগ বিজ্ঞপ্তি

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ সার্কুলার ২০২৬