ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মেট্রো স্টেশনে দিন কাটাচ্ছেন কিয়েভের বাসিন্দারা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৩-২০২২ দুপুর ১১:১৬

ইউক্রেনের কিয়েভ শহরের হাজার হাজার বাসিন্দা দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সাবওয়ে স্টেশনে আশ্রয় নিয়েছেন। অনেকেই দেশটিতে যুদ্ধ শুরুর পর থেকেই এসব সাবওয়েতে দিন কাটাচ্ছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এখন পর্যন্ত সংঘাত চলছেই।

রাশিয়া দেশটিতে হামলা চালানোর পর থেকেই বিভিন্ন শহরের লোকজন বাড়ি-ঘর ছেড়ে পালাতে শুরু করে। যারা অন্য কোনো দেশে পালাতে পারেননি তারা বিভিন্ন সাবওয়ে স্টেশনে আশ্রয় নিয়েছেন।

এখন পর্যন্ত কয়েক কোটি মানুষ ইউক্রেন ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার নিশ্চিত করেছেন।

এদিকে ইউক্রেনের এক সাংবাদিককে রুশ বাহিনী বন্দি করেছে বলে খবর পাওয়া গেছে। তিনি ইউনিয়ান নিউজ এজেন্সির হয়ে দায়িত্ব পালন করছিলেন। তার সহকর্মীরা নিশ্চিত করেছেন যে, তিনি রুশ বাহিনীর হাতে বন্দি হয়েছেন।

দিমিত্রি খিলিয়াক নামের ওই সাংবাদিক মার্চের শুরুতেই নিখোঁজ হন। রাজধানী কিয়েভের বাইরের একটি শহরে তাকে বন্দি করে রাখা হয়েছে বলে সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে তার সহকর্মী নাতালিয়া বোগোতা নিশ্চিত করেছেন।

অপরদিকে মঙ্গলবার (২৯ মার্চ) ইউক্রেনের একটি প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুল শহরে পৌঁছেছে। সেখানে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে শান্তি আলোচনায় বসবেন তারা। এর আগেও দুদেশের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে তেমন কোনো অগ্রগতি হয়নি।

ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াক।

এমএসএম / এমএসএম

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী