ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

আলোচনার জন্য তুরস্কে ইউক্রেনের প্রতিনিধি দল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৩-২০২২ দুপুর ১১:২৪

ইউক্রেনের একটি প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুল শহরে পৌঁছেছে। সেখানে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে শান্তি আলোচনায় বসবেন তারা। এর আগেও দুদেশের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে তেমন কোনো অগ্রগতি হয়নি।ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াক।

প্রতিনিধিরা বলছেন, তাদের শান্তি আলোচনার প্রধান লক্ষ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা। যদিও এমনটা ঘটবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েই যাচ্ছে।তুরস্কে মুখোমুখি এই বৈঠকের আয়োজন করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

রাশিয়া ইউক্রেনের কাছে যেসব বিষয় দাবি করছে তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যাটোতে যোগদানের যে কোনো ধরনের ইচ্ছাই দেশটিকে পরিত্যাগ করতে হবে। অবশ্য এ বিষয়ে আপোষ করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

দুদেশের প্রতিনিধিরা অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করবেন। এই আলোচনা কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার অপেক্ষা।

এমএসএম / এমএসএম

প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৯ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রেনু

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান