সুরক্ষা সেবা বিভাগেই যাচ্ছে এনআইডি কার্যক্রম
প্রথম দফায় চিঠি চালাচালির পর আবারো জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছে হস্তান্তরে পক্ষে মত দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইতোমধ্যে নির্বাচন কমিশনে (ইসি) এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। এজন্য মন্ত্রণালয়ের রুলস অব বিজনেসের প্রয়োজনীয় সংশোধনীও করতে চায় মন্ত্রিপরিষদ। গত রোববার (২০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এনআইডি কার্যক্রম সুরক্ষা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে চিঠি দেওয়া হয়।
মন্ত্রিপরিষদের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ৭ জুন নির্বাচন কমিশন তার অধীনেই এনআইডি কার্যক্রম রাখার পক্ষে যুক্তি তুলে ধরে বিভাগটিকে চিঠি দেয়। কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ ইসি’র আবদার আমলে না নিয়ে প্রয়োজনে রুলস অব বিজনেস করার পক্ষে মত দিয়ে ফিরতি চিঠি পাঠিয়েছে।
গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম (সেবা ও বিধি অধিশাখা) স্বাক্ষরিত চিঠিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার প্রসঙ্গ টেনে বলা হয়, সরকার জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম আইনানুগভাবে নির্বাচন কমিশন থেকে সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিপরিষদের চিঠিতে নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করার কথা বলা হয়েছে। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকেও পাঠানো হয়েছে।
এর আগে ১৭ মে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এনআইডি কার্যক্রম ও লোকবল সুরক্ষা সেবা বিভাগের অধীন হস্তান্তরের জন্য প্রস্তাব করা হয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগকে। সেই পত্রের আলোকে মন্ত্রিপরিষদ বিভাগ গত ২৪ মে নির্বাচন কমিশনকে এনআইডি ছেড়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়।
জামান / জামান
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর
শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত