ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

শুক্রবার যেসব চাকরির পরীক্ষা আছে, দেখুন এক নজরে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৩-২০২২ দুপুর ১১:১১

আগামীকাল শুক্রবার (৩১ মার্চ, ২০২২) একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা রয়েছে। এরমধ্যে কর্মসংস্থান ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সসহ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।

বরাবরের মতো এবারও একদিনে একাধিক নিয়োগ পরীক্ষা থাকায় বিপাকে পড়েছে পরীক্ষার্থীরা। এ নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও সমাধান হচ্ছে না। উল্টো একই সময়ে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা নেওয়ার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার থাকছে সরকারি ও বেসরকারি ৫ প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা।

নিয়োগ পরীক্ষা ওইদিন সকাল ও বিকালের শিফটে অনুষ্ঠিত হবে। এরমধ্যে সকালের শিফটেই অনুষ্ঠিত হবে ৪টি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা। ফলে চার প্রতিষ্ঠানের যেকোনো একটি প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পরীক্ষার্থীরা। বাকি ৩ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ শুরুতেই হাতছাড়া হচ্ছে তাদের।

তাহলে চলুন জেনে নিই, যেসব প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা রয়েছে-

প্রতিষ্ঠানের নাম:  কর্মসংস্থান ব্যাংক
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদের সংখ্যা : ১৭৭ টি
পরীক্ষার ধরন : এমসিকিউ ও লিখিত
পরীক্ষার সময় : সকাল ১০ টা থেকে ১১:৩০ টা

প্রতিষ্ঠানের নাম : ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড 
পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।
পদের সংখ্যা : নির্ধারিত না।
পরীক্ষার সময় : সকাল ১০:০০-১১:৩০ টাকা।

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া লিমিটেড
পদের নাম : ক্যাশ অফিসার
পদের সংখ্যা : নির্ধারিত না
পরীক্ষার ধরন : লিখিত পরীক্ষা।
পরীক্ষার সময়: সকাল ১০:০০ - ১১:৩০ টা

প্রতিষ্ঠানের নাম: কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয়
পদের নাম : জুনিয়র অডিটর
পরীক্ষার ধরন : এমসিকিউ ও লিখিত 
পরীক্ষার সময় : সকাল ১০:৩০-১১:৩০ টা

প্রতিষ্ঠানের নাম: হিসাব মহা-নিয়ন্ত্রক কার্যালয় 
পদের নাম: জুনিয়র অডিট
পদের সংখ্যা : নির্ধারিত না।
পরীক্ষার ধরন : এমসিকিউ 
পরীক্ষার সময় : বিকাল ৩.০০-৪.০৫টা

এমএসএম / এমএসএম

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা

পদ্মা অয়েল পিএলসি (POCL) নিয়োগ সার্কুলার ২০২৬

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (DCD) নিয়োগ বিজ্ঞপ্তি

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ সার্কুলার ২০২৬

সরকারি কর্মচারী হাসপাতাল (SKH) নিয়োগ সার্কুলার ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয় (Public Division) নিয়োগ সার্কুলার ২০২৬

পাট অধিদপ্তর (Dgjute) নিয়োগ সার্কুলার ২০২৬

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ সার্কুলার ২০২৬

সিনিয়র অফিসার নেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স, কর্মস্থল ঢাকা

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে নিয়োগ দেবে লংকাবাংলা ফাইন্যান্স

আকিজ মটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

অ্যাকশনএইডের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৭৯ হাজার টাকা