টিপু-প্রীতি হত্যাকাণ্ডের মূল হোতাসহ গ্রেপ্তার ৪
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সাফিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডের মূল হোতাসহ আরো চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পাঠানো এসএমএসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বহুল আলোচিত ও চাঞ্চল্যকর জাহিদুল ইসলাম টিপু ও সামিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড এবং টিপুকে অনুসরণকারীসহ চারজনকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ বিষয়ে শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা বলেছে পুলিশের বিশেষ এ ইউনিট।
এর আগে গোয়েন্দা পুলিশ শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশ এবং অস্ত্রসহ জড়িত সন্দেহ আরফান উল্লাহ দামালকে গ্রেপ্তার করে। গত বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর থেকে অস্ত্রসহ দামালকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
এর আগে ২৬ মার্চ রাতে বগুড়া থেকে শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশ নামে এ মামলায় প্রথম একজনকে গ্রেপ্তার করে ডিবি। ২৮ মার্চ তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বর্তমানে আকাশ রিমান্ডে রয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাত ১০টার দিকে শাহজাহানপুরের আমতলা এলাকায় সুচারু পরিকল্পনায় খুব কাছ থেকে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গুলিতে নিহত হন কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা