ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কোথায় লকডাউন, আমি তো দেখতে পাই না : মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৬-২০২১ দুপুর ২:৬

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ঢাকাতে লকডাউন আছে। কিন্তু আপনারা কোথাও লকডাউন দেখতে পান? কোথায় লকডাউন? আমি তো কিছুই দেখতে পাই না। যার সেখানে খুশি যাচ্ছে, যা খুশি করছে। এমনকি বিয়েও হচ্ছে। গত পরশু আমি একটা হোটেলে দেখেছি বিয়ে হচ্ছে।

মঙ্গলবার (২১ জুন) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আজ থেকে শুরু হওয়া ৭ জেলার লকডাউন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিশেষ একটি প্রাণী আছে, যারা পানি খায়, কিন্তু ঘোলা করে খায়। আমরা বারবার সরকারকে বলেছি, সুনির্দিষ্টভাবে লকডাউনের পরামর্শ দিয়েছি। কিন্তু তারা নেয়নি। এতদিন পরে তারা লকডাউন দিয়েছে। 

সরকার লকডাউনের নামে প্রতারণা করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, সরকারের উদাসীনতা, অযোগ্যতা ও লোক দেখানো একটা কারবার। তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে। আমরা লকডাউন দিয়ে করোনা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আপনারা খেয়াল করে দেখবেন যে, আইন-শৃঙ্খলাবাহিনী, যারা লকডাউন কার্যকর করার কথা, তাদেরকেও দেখা যায় না। তারা দৃশ্যমান নয়। তাদের একজন কনস্টেবল মারা গেছে, সেটার ছবি দিয়ে সংবাদ হয়। আর এদিকে শত শত লোক মারা যাচ্ছে, তার কোনো খবর নেই।

এমএসএম / এমএসএম

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন