লকডাউনে থাকা জেলায় থামছে না ট্রেন
করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে ঢাকার আশপাশের ৭ জেলায় লকডাউন কার্যকর করা হয়েছে। বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে দূরপাল্লার বাস চলাচল। লকডাউনে থাকা জেলাগুলোয় লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে। এ অবস্থায় ঢাকা থেকে বিভিন্ন রুটে অবশ্য ট্রেন চলাচল করছে। তবে লকডাউন থাকা জেলাগুলোর মধ্যে যেগুলোর ওপর দিয়ে রেলপথ আছে সেসব জেলায় ট্রেন থামছে না। ফলে ওইসব জেলায় যাত্রী নামানো বা তোলা হচ্ছে না। সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে একের পর এক ট্রেন ছেড়ে গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় যাত্রী কম। কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয় সময়মতো।
বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্যানুসারে, নির্ধারিত সময় সকাল সাতটায় কমলাপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছাড়ে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি। নির্ধারিত সময়ের ১০ মিনিট দেরিতে সকাল সাতটা ৫৫ মিনিটে কমলাপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছাড়ে মহানগর প্রভাতী। এটি বেলা ১১টা ৪৩ মিনিটে কুমিল্লা রেলস্টেশন অতিক্রম করছিল।
কমলাপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, লকডাউনে থাকা জেলাগুলোতে থামবে না কোনো ট্রেন, বন্ধ থাকবে লোকাল ট্রেনও।
রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন সোমবার (২১ জুন) রাতেই জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কোনো ট্রেন লকডাউনের আওতায় থাকা জেলাগুলোতে থামবে না। লকডাউনে থাকা জেলাগুলোয় সব লোকাল ট্রেন বন্ধ থাকবে।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) শাহাদাত আলী সরকার জানান, ঢাকার কাছে চারটি জেলার মধ্যে গাজীপুর থেকে ঢাকায় তুরাগ ট্রেন সরাসরি চলাচল করে থাকে। এটি বন্ধ রয়েছে। ঢাকা থেকে গাজীপুর হয়ে ট্রেন চলাচল করবে, তবে গাজীপুর স্টেশনে থামবে না। নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জে ট্রেন চলাচল বন্ধ আছে। লকডাউনে থাকা অন্যান্য জেলায়ও ট্রেন থামছে না আবার কোথাও চলাচল করছে না।
জামান / জামান
‘গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান’
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি
ইশরাক হোসেনের ঘটনায় আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিএমপি: ডিবি প্রধান
প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী
ওমানের আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর
শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে