কারামুক্ত হলেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা
অর্থ আত্মসাতের মামলায় প্রা ৬ মাস পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, ধানমন্ডি থানার এক মামলায় গ্রেফতারকৃত শামীমা নাসরিনকে গত ২১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তখন থেকেই তিনি এ কারাগারে বন্দী ছিলেন। তার বিরুদ্ধে ৩৩টি মামলা রয়েছে। সম্প্রতি তিনি সেসব মামলায় জামিন লাভ করেন। আদালত থেকে তার জামিন সংক্রান্ত কাগজপত্র মঙ্গলবার রাতে কারাগারে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই শেষে বুধবার বিকেলে তাকে কারামুক্তি দেয়া হয়।
কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, গত ১৮ সেপ্টেম্বর গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীনের বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি থানায় মো: কামরুল ইসলাম চকদার নামে এক ব্যবসায়ী মামলাটি করেন। মামলায় তিনি উল্লেখ করেন, ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে তিনি ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন। কিন্তু ইভ্যালি তার পাওনা টাকা পরিশোধ করেনি। কামরুল ইসলামের দায়ের করা মামলায় শামীমা নাসরীনকে গ্রেফতার দেখানো হয়। এরপর থেকেই তিনি কারাবন্দী ছিলেন।
জামান / জামান
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ