ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৬-২০২১ রাত ১২:২০

করোনা সংক্রমণ রোধে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) রাত ১২টার পর থেকে ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে লকডাউন ঘোষণা করা হয়নি, এমন জেলাগুলোতে রেলে যাত্রী পরিবহন করা যাবে।

মঙ্গলবার রেল ভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে রাত ৮টা পর্যন্ত গেজেট হয়নি বলে  জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম।

তিনি বলেন, ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধের বিষয়ে গেজেট তৈরির কাজ চলছে। রাতেই এই গেজেট প্রকাশ করা হবে।বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, করোনা সংক্রমণ রোধে সোমবার (২১ জুন) সরকার সাত জেলায় লকডাউন দেয়। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ।

তখন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছিলেন, সরকার যে সাত জেলায় লকডাউন দিয়েছে, তার মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী জেলায় রেল যোগাযোগ রয়েছে। এই তিনটি জেলায় ট্রেনে যাত্রী পরিবহন বন্ধ থাকবে। এসব জেলায় ট্রেন থামবে না। গাজীপুরে ক্রসিংয়ে ট্রেন থামলেও যাত্রী ওঠানামা করতে পারবে না। বাকি চারটি জেলা-মানিকগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জে ট্রেন যোগাযোগ নেই। 

সবশেষ আজ ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়। আগামী ৩০ জুন পর্যন্ত এই লকডাউন চলবে।এদিকে ওই সাত জেলায় নৌযানও বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এসব জেলার মধ্যে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের যেকোনো স্থান থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী নৌযান পথিমধ্যে এসব জেলার লঞ্চঘাটে ভিড়তেও পারবে না।

লকডাউন ঘোষণার পর মঙ্গলবার থেকে এসব জেলায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এসব জেলা থেকে ঢাকায় যানবাহন প্রবেশ কিংবা ঢাকা থেকে বের হতে দেয়া হচ্ছে না।

এমএসএম / এমএসএম

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

‘গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান’

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি

ইশরাক হোসেনের ঘটনায় আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিএমপি: ডিবি প্রধান

প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী

ওমানের আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর

শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২