ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আজ আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৬-২০২১ দুপুর ১০:৪৭

আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস আজ। মেধাবী তরুণ জনগোষ্ঠীকে পেশা হিসেবে পাবলিক সার্ভিসকে বেছে নিতে উৎসাহিত করার উদ্দেশ্যে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতি বছর এ দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন সংস্থা নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী দিবসটি পালন করে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। 

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস-২০২১ উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত সব কর্মচারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মচারীদের কাজের স্বীকৃতি এবং পেশা হিসেবে পাবলিক সার্ভিসকে উৎসাহিত করার উদ্দেশ্যে ২০০৩ সাল থেকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়ে আসছে। সরকার রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে দেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্র এবং স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে দেশকে সমৃদ্ধির শিখরে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সৎ, দক্ষ, মেধাবী ও প্রতিশ্রুতিশীল সিভিল সার্ভেন্টদের মুখ্য ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি।

অপর এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সরকারি কর্মচারীরা আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবেন।

প্রীতি / প্রীতি

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

‘গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান’

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি

ইশরাক হোসেনের ঘটনায় আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিএমপি: ডিবি প্রধান

প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী

ওমানের আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর

শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২