ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ওবায়দুল কাদেরের আসন চান একরামুল করিম চৌধুরী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৪-২০২২ সকাল ৯:৪৩

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এই আসন থেকে দলীয় মনোনয়ন নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে ওবায়দুল কাদেরের আসন থেকে দলীয় মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কবিরহাটে নিজ বাড়িতে ইফতার মাহফিলে তিনি এ কথা জানান।

একরামুল করিম চৌধুরী বলেন, আমি নোয়াখালী ৪ ও ৫ আসন থেকে মনোনয়ন চাইব। শেখ হাসিনা সিদ্ধান্ত দেওয়ার মালিক। আমার কি মনে চায় না জন্মস্থান থেকে নির্বাচনে দাঁড়াতে? আমি এই দুই আসন থেকে মনোনয়ন চাইব।

তিনি আরো বলেন, ১৮ এপ্রিল আমি সিঙ্গাপুর যাব। ২১ এপ্রিল আমার ডাক্তার দেখানোর তারিখ। আমি যেন সুস্থ হয়ে ফিরে আসি সেজন্য দোয়া করবেন। ফিরে আসলে আমি কবিরহাটের সবার বাড়িতে বাড়িতে যাব। কবিরহাটের জন্য ঝাঁপিয়ে পড়ব।

একরামুল করিম চৌধুরী বলেন, কবিরহাট বঞ্চিত এলাকা। সবাই আমার কাছে আসে। আমি বিরক্ত হতাম। এখন আমার বাড়ি উন্মুক্ত। এখন থেকে মনে করবেন এটাই আপনাদের বাড়ি। আমি মন্ত্রিত্ব চাই না, নগদ চৌধুরী হয়ে বাঁচতে চাই।

এ সময় একরামুল করিম চৌধুরীর সহধর্মিণী ও কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শিউলি একরাম, ছেলে সাবাব চৌধুরী, জামাতা ইরফান সেলিমসহ কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী দীর্ঘ ১৩ বছর ধরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের সম্মেলনে সাধারণ সম্পাদক পদ থেকে একরামুল করিম চৌধুরীকে বাদ দিয়ে ৮৭ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। 

জামান / জামান

প্রশাসনে আওয়ামী কর্মকর্তারা এখনো বহাল, ৬ মাস ধৈর্য ধরেছি : ছাত্রদল নেতা

ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে : রিজভী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে : গোলাম পরওয়ার

এক লাফে ২০ টাকা মূল্যবৃদ্ধি, জনগণের ওপর নতুন বোঝা চাপানো হলো : এবি পার্ট

ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী

ঢাকা-রংপুর লং মার্চ সফল করায় দেশবাসীকে মিয়া গোলাম পরওয়ারের অভিনন্দন

রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : গোলাম পরওয়ার

‘বিরোধী দল দেশকে আজীবন দাসত্বের মধ্যে রাখতে চায়’

সরকারকে দোষ দিই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার : অলি আহমেদ