করোনার ভয়ঙ্কর প্রজাতি ‘ডেল্টা প্লাস’ ১০ দেশে শনাক্ত
ভারত-যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের অন্তত ১০টি দেশে করোনার ‘ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট’ শনাক্ত হয়েছে।
গবেষকরা বলছেন, উচ্চ সংক্রমণশীল ভারতীয় করোনা প্রজাতির বিস্তার ঠেকাতে ব্যবস্থা নেওয়ায় এটি রূপ পাল্টেছে। যার বৈজ্ঞানিক নাম- B.1.617.2.1।
মঙ্গলবারই ভারতে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে কমপক্ষে ২২ জন আক্রান্ত বলে জানানো হয়েছে। মোদি সরকার একে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ ঘোষণা করেছে।
দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে, ভারত ছাড়াও আরও ৯টি দেশে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সেগুলো হলো- যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, চীন ও রাশিয়া।
ডেল্টা ভ্যারিয়েন্টের পরিবর্তিত রূপকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে তালিকাভুক্ত করেছে। গবেষকরা এখনো ভ্যারিয়েন্টটির ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি। এর সংক্রমণে করোনার চেনা উপসর্গ দেখা যাচ্ছে না মানব শরীরে, যাতে উদ্বিগ্ন চিকিৎসকরা। সূত্র: নিকেই এশিয়া, জিনিউজ, ইকোনমিক টাইমস
প্রীতি / প্রীতি
উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির
২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু
পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন
দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান
সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ
৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
‘গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান’
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি
ইশরাক হোসেনের ঘটনায় আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিএমপি: ডিবি প্রধান
প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী
ওমানের আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ