ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

রাজধানীতে মানবপাচার চক্রের হোতাসহ গ্রেফতার ৪


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৪-২০২২ দুপুর ১০:৩৪

রাজধানীর রামপুরা ও হাতিরঝিল এলাকা থেকে সংঘবদ্ধ মানবপাচার ও প্রতারক চক্রের অন্যতম হোতাসহ চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, জাল ভিসা ও টিকিট তৈরির জন্য ব্যবহৃত কম্পিউটার জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ এপ্রিল) রাতে এররামপুরা ও হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন র‍্যাব-৩- সদস্যরা।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি সংঘবদ্ধ মানবপাচার ও প্রতারক চক্র দীর্ঘদিন ধরে উচ্চ বেতনে দেশের বাইরে জনবল পাঠানোর কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ চক্রের অন্যতম হোতাসহ চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, জাল ভিসা ও টিকিট তৈরির জন্য ব্যবহৃত কম্পিউটার জব্দ করা হয়।

প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় না জানালেও এ বিষয়ে আগামীকাল শনিবার (১৬ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

জামান / জামান

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট