ধামইরহাটে বৃদ্ধাকে মেরে নির্মাণাধীন ঘর ভেঙে রড-সিমেন্ট লুটপাট
নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা ও তার ছেলে-মেয়েকে মেরে নির্মাণাধীন ঘর ভেঙে রড-সিমেন্ট লুটপাট করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায়।
উপজেলার বিহারীনগর গ্রামের মৃত দেওয়ান আব্দুল কুদ্দুসের ছেলে মোশারফ হোসেন বাবু জানান, ১৪ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিহারীনগর মৌজায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাছে মহাসড়কের পশ্চিম পার্শ্বে তার পৈত্রিক জমিতে নির্মাণাধীন ইটের ঘর বেড়াডাঙ্গা গ্রামের আবু আকতার বাবুলের ছেলে শামিম ও তুষারের নেতৃত্ব একদল সন্ত্রাসী মুখোশ বেঁধে অতর্কিতে আমাদের ওপর আক্রমণ করে এলােপাতাড়ি মারপিট করে সিমেন্ট-রড লুটপাট করে এবং নির্মাণাধীন ঘর ভেঙে ফেলে চম্পট দেয়।
তিনি আরো জানান, সন্ত্রাসীদের মারপিটে মোশারফ হোসেন বাবু (৪২), তার মা ফরিদা বেগম (৬০), বোন ফাইমা (৩০), ফিরোজা (৪০) জখম হয়। মা ফরিদা বেগম ও বোন ফিরোজার হাত ভেঙে যায় এবং তারা ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ধামইরহাট থানায় মোশারফ হোসেন বাবু বাদী হয় একটি মামলা দায়ের করেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী বলেন, মামলা হয়েছে। অপরাধীদের কোনো ছাড় নেই। আসামি ধরতে জোর তৎপরতা অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
দেশে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং করলে বড়জোর ৫০০ টিকবে
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু
সৌদির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের নিয়ে আলোচনা