ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

আসামি ধরতে গিয়ে মারধর : যাত্রাবাড়ী থানার ৩ পুলিশ বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৪-২০২২ বিকাল ৬:১৯

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ৯৯৯-এ অভিযোগ প্রদানকারী ভুক্তভোগী পরিবারের সদস্যদের পেটানো ও নির্যাতনের ঘটনায় যাত্রাবাড়ী থানার তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় একজন আনসার সদস্যকেও বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ্‌ ইফতেখার আহমেদ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার, কনস্টেবল শওকত ও নারী কনস্টেবল নবনিতা।

ডিসি শাহ্‌ ইফতেখার আহমেদ বলেন, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে যাত্রাবাড়ী থানার এক এসআই ও দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাস্থলে একজন আনসার সদস্য উপস্থিত ছিলেন, তাকে আনসার বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনায় ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় প্রতিবেশীর বিরুদ্ধে বাড়ির সামনে দেওয়াল তুলে দেয়াসহ নানা অত্যাচারের অভিযোগ এনে ৯৯৯-এ ফোন করে একটি ভুক্তভোগী পরিবার। যাত্রাবাড়ী থানার পুলিশ সেখানে গিয়ে উল্টো ভুক্তভোগীদের মারধর করে এবং তাদের থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলাও দেয়া হয়।

এ ঘটনায় শুক্রবার একটি টিভি চ্যানেল অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে। সেখানে বাড়ির সিসি ক্যামেরার ছবিতে পুলিশ সদস্যদের মারধরের সুস্পষ্ট প্রমাণ তুলে ধরা হয়।

প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বরখাস্ত করেছে পুলিশ।

এমএসএম / জামান

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: রায়ের আগে ট্রাইব্যুনালে আসামি চঞ্চল

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারনা, আইনজীবী শফিক নজরুল রিমান্ডে

মানবতাবিরোধী অপরাধে জিয়াউলের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোন দিন

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল