রাশিয়াকে দুর্বল করতে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় ন্যাটো : দাবি তুরস্কের
টানা প্রায় দুই মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ সেনাদের তীব্র হামলায় পূর্ব ইউরোপের এই দেশটি বিপর্যস্ত হয়ে পড়ায় সামরিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রসহ সামরিক জোট ন্যাটো। তবে মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটটির বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে চাওয়ার অভিযোগ তুলেছে তুরস্ক।
দেশটির অভিযোগ, রাশিয়াকে দুর্বল করার জন্য ইউক্রেনে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় ন্যাটোর কিছু সদস্য দেশ। বৃহস্পতিবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বুধবার (২০ এপ্রিল) সংবাদমাধ্যম সিএনএন তুর্ক’কে দেয়া এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, সামরিক জোট ন্যাটোর মধ্যে এমন কিছু দেশ রয়েছে যারা চায় ইউক্রেনে যুদ্ধ চলতে থাকুক। তারা চায় (যুদ্ধের মাধ্যমে) রাশিয়া দুর্বল হয়ে যাক।
অবশ্য ইউক্রেনে যুদ্ধ বন্ধে বিভিন্ন সময়ে মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা আলোচনা করেছেন। গত মাসে তুরস্কের ইস্তাম্বুল শহরে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিরা সর্বশেষ মুখোমুখি আলেচনায় বসেছিলেন। তবে এখন এই আলোচনা চলছে অনলাইনভিত্তিক।
এই পরিস্থিতিতে ন্যাটোর কিছু সদস্য দেশের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ তুলল তুরস্ক। অবশ্য তুরস্ক নিজেও ন্যাটোর সদস্য এবং ন্যাটোভুক্ত কোন দেশগুলো এখনই ইউক্রেন যুদ্ধের অবসান চায় না সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ও কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার বলেছেন, আলোচনায় ইতোমধ্যে (মস্কো ও কিয়েভের মধ্যে) ঐকমত্য হওয়া বিষয়গুলো থেকে সরে যাচ্ছে ইউক্রেন।
এএফপি বলছে, ন্যাটোর সদস্য দেশ হিসেবে রুশ আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে কমব্যাট ড্রোন দিয়েছে তুরস্ক। তবে পশ্চিমা অন্য দেশগুলোর মতো রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক বা অন্য কোনো নিষেধাজ্ঞা আরোপের মতো কোনো পদক্ষেপ নেয়নি দেশটি।
মূলত রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে তুরস্কের। আর তাই বন্ধুপ্রতিম এই দুই দেশের যুদ্ধ বন্ধে মধ্যস্ততা করছে আঙ্কারা। একই সঙ্গে উভয় দেশের দুই শীর্ষ নেতার একটি বৈঠকও আয়োজনের প্রস্তাব দিয়েছে দেশটি।
জামান / এমএসএম
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির