ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সুনির্দিষ্ট তথ্যেই মকবুলকে গ্রেফতার করা হয়েছে : পুলিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ১০:৩০

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষে হতাহতের ঘটনায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান। গতকাল শুক্রবার রাতে নিউমার্কেট থানায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, তার (মকবুল) কী পরিচয় কিংবা রাজনৈতিক পরিচয় কী আছে, সেসব বিষয় আমরা বিবেচনা করিনি। নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার ১ নম্বর আসামি তিনি। এ মামলায় আরো যারা এজাহারভুক্ত আছে, তাদের আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে মকবুল হোসেন নিউমার্কেট থানা হেফাজতে রয়েছেন। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

এর আগে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর ধানমন্ডির বাসা থেকে মকবুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার দেখিয়ে নিউমার্কেট থানায় হস্তান্তর করে ডিবি।

উল্লেখ, গত সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোটেল কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। পরে তা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। পুরো নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সোমবার রাতে সংঘর্ষ শুরু হয়ে থেমে থেমে মঙ্গলবার রাত পর্যন্ত চলে।

জামান / জামান

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট