ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

‘গুড বাই বাংলাদেশ’ ‍স্ট্যাটাসের পর বিমানবন্দর থেকে ডাকাত সর্দার গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ১১:৩৭

‘গুড বাই বাংলাদেশ’ ‍স্ট্যাটাস দেয়ার পর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেনীর ডাকাত সর্দার নুর ইসলাম বাবুলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ এপ্রিল) ভোররাতে বিদেশে পালানোর সময় তাকে গ্রেফতার করেন সোনাগাজী মডেল থানা পুলিশের সদস্যরা। বাবুল সোনাগাজী উপজেলার উত্তর চরসাহাভিকারী গ্রামের বজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, ডাকাত সর্দার বাবুল হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে পালিয়ে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সোনাগাজী মডেল থানার এসআই নন্দন ও মাহবুব বিমানবন্দরে গিয়ে অভিযান চালিয়ে সোমবার ভোররাতে তাকে গ্রেফতার করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খালেদ হোসেন দাইয়ান জানিয়েছেন, গ্রেফতারকৃত ডাকাত সর্দার বাবুলের বিরুদ্ধে অন্তত ৫টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। তাকে বিমানবন্দর থেকে ফেনীতে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

জামান / জামান

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট