কুয়েত মৈত্রী হাসপাতালে বাড়ছে করোনা রোগীর চাপ
করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চাপ আবারও বাড়তে শুরু করেছে রাজধানীর উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে। ২২ দিনের ব্যবধানে হাসপাতালটিতে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বুধবার (২৩ জুন) সকালের দিকে হাসপাতালটির জরুরি শাখা থেকে এসব তথ্য জানানো হয়।
হাসপাতালের আইসিইউ ইউনিটের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও ক্রিটিক্যাল কেয়ারের বিভাগীয় প্রধান ডা. মো. আসাদুজ্জামান বলেন, এক সপ্তাহের ব্যবধানে আইসিইউ বেডের ওপর চাপ বেড়েছে। চালু থাকা ১০টি আইসিইউ বেডেই রোগী ভর্তি রয়েছে। পরিস্থিতি অনেকটা আগের মতো ভয়াবহ হওয়ার পথে। এখনই আমাদের সবাইকে সাবধান হতে হবে।
হাসপাতালের জরুরি শাখা সূত্র জানায়, চলতি মাসের ১ তারিখ ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ জন। আজ সকাল ৮টা পর্যন্ত মোট ৬৬ জন রোগী ভর্তি রয়েছেন। পাশাপাশি ১০ জন রয়েছেন আইসিইউ বেডে। সবমিলিয়ে সংখ্যাটা ৭৬ জনে দাঁড়িয়েছে।
প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে বলা হয়, গত ২২ দিনে হাসপাতালটিতে করোনা রোগী মারা গেছেন ১৫ জন। গড়ে দুই একদিন পর একজন করে মারা গেছেন।
এদিকে মাঝে হাসপাতালে রোগীর চাপ কম থাকায় আইসিইউ বেডের অবকাঠামোগত কাজ শুরু করা হয়। যে কারণে ২৬টি আইসিইউ বেডের মধ্যে বর্তমানে ১০টি চালু রয়েছে।
এ বিষয়ে ডা. মো. আসাদুজ্জামান জানান, জুন মাসের শুরুতে আইসিইউ বেডের ওপর চাপ কম থাকার কারণে ভৌত অবকাঠামোর কাজ শুরু করি। প্রথমে ১০ বেড বন্ধ করে একটি আইসিইউ বেড ঠিক করি। তখনও খুব বেশি চাপ ছিল না। গত সপ্তাহ থেকে আরেকটি আইসিইউ বেডের কাজ শুরু করি। এ মুহূর্তে ১৬টি বেডে রোগী ভর্তি করা যাচ্ছে না। আশা করছি আগামী শুক্রবার থেকে ২৬টি বেডই চালু করা সম্ভব হবে।
আইসিইউ বেডে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে এ চিকিৎসক জানান, গত চার পাঁচ দিন ধরে আইসিইউ’র ওপর চাপ বাড়ছে। এ অবস্থা মোটামুটি সব জায়গায় একই রকম।
রোগীদের চিকিৎসকের পরামর্শ নিয়ে চলার কথা উল্লেখ করে তিনি বলেন, দেখা যাচ্ছে রোগীরা চিকিৎসকের পরামর্শ না নিয়ে বাসায় বেশি সময় কাটিয়ে দিচ্ছেন। এরপর যখন দেখা যাচ্ছে যে একেবারে সময় শেষ তখন হাসপাতালের দিকে ছুটছেন। রোগীর যখন তীব্র শ্বাসকষ্ট দেখা দিচ্ছে তখন হাসপাতালের দিকে আসছে।
তিনি আরও বলেন, আমরা শুরু থেকেই বলছি আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হাসপাতালে থাকলে কোন সময়ে কী চিকিৎসা নিতে হবে তা সঠিকভাবে দেওয়া সম্ভব হয়। করোনার প্রথম দিকে আমরা বলছি যে এটি বয়স্কদের বেশি প্রভাব ফেলছে। এখন কিন্তু দেখছি তুলনামূলক কম বয়সীরাও আক্রান্ত হচ্ছে।
এমএসএম / এমএসএম
উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির
২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু
পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন
দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান
সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ
৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
‘গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান’
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি
ইশরাক হোসেনের ঘটনায় আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিএমপি: ডিবি প্রধান
প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী
ওমানের আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ