ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা হাস্যকর : ফখরুল


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ১:৫৭
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যখন গণতন্ত্রের কথা বলে তখন সেটা জনগণ ও আমাদের কাছে হাস্যকর মনে হয়। আওয়ামী লীগের সরকার পুরোপুরি আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর হয়ে পড়েছে। জনগণ থেকে এই সরকার বিছিন্ন হয়ে গেছে। এ সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলেই তাকে জেলে নেয়া হয়, তার প্রমাণ কলাবাগানের মা ও ছেলে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে, এই সরকার কতটা স্বৈরাচারী।
 
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
 
মির্জা ফখরুল বলেন, বিভিন্ন দেশ ইতোমধ্যে আওয়ামী লীগকে স্বৈরাচারী দল হিসেবে চিহ্নিত করেছে। তার প্রমাণ হচ্ছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। আর দেশের মানুষ নিজেরাই টের পাচ্ছে যে তারা একটি ফ্যাসিবাদ সরকারের আওতায় রয়েছে।
 
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এই সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকারের পশ্রয়ে এখন মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আইনের শাসন বলতে দেশে কিছু নেই। এটার প্রমাণ হচ্ছে ঢাকা কলেজ ও নিউমার্কেটে হওয়া হামলার ঘটনা। পত্র-পত্রিকায় এলো হামলায় জড়িত আওয়ামী লীগ আর মামলা হলো বিএনপির নামে। তিন দিনের রিমান্ডেও নেয়া হলো। আর এসব অপকর্মের কথা এখন কিছু কিছু মিডিয়া তুলেও ধরছে।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান এবং বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি

মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উদ্যোগে ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ৪৬ জন

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির