নৌপথে ঈদযাত্রা : সদরঘাটে উপচেপড়া ভিড়
আর মাত্র কয়েক দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ কারণে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে গত কয়েক দিন ধরেই রাজধানী ছেড়ে যাচ্ছেন ঘরমুখো লাখো মানুষ। তবে শুক্রবার (২৯ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিনে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মূলত এ চাপ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু হয়।
লঞ্চ টার্মিনালে সকাল থেকেই যাত্রীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। মাঝে একটু কমলেও দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে এ ভিড় আবার বাড়তে শুরু করে। কেউ পরিবার নিয়ে আবার কেউ একা যাচ্ছেন বাড়ি প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। সবার মধ্যে আপনালয়ে ফেরার তাড়ায় যেন বাড়তি উচ্ছ্বাস কাজ করছে।
এদিকে, কাঙ্ক্ষিত গন্তব্যে যাত্রীদের পৌঁছে দেয়ার জন্য সদরঘাট লঞ্চ টার্মিনালে সারি সারি লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গন্তব্যে যাত্রীদের নিয়ে লঞ্চ ছেড়ে যাচ্ছে।
শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনালে সরেজমিন দেখা যায়, দুপুরের পর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের সংখ্যা বাড়তে থাকে। যাত্রীদের লঞ্চে তোলার জন্য হাঁক-ডাক দিচ্ছেন কর্মচারীরা। যাত্রীরাও নিজ গন্তব্যের লঞ্চে দ্রুত উঠেছেন। মাত্র আধা ঘণ্টার মধ্যে বিশাল বড় বড় লঞ্চ পরিপূর্ণ হয়ে উঠছে। যাত্রী বেশি থাকায় অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের আগেই অনেক লঞ্চ ঘাট ছেড়ে দিচ্ছে।
রাজধানীর মিরপুরের বাসিন্দা মো. আনোয়ার পরিবার নিয়ে পটুয়াখালীতে গ্রামের বাড়িতে যাচ্ছেন। তিনি জানান, এমভি এ আর খান লঞ্চের টিকিট পেয়েছি। তবে ঘাটে অনেক লোকের ভিড়। লঞ্চে ঠিকভাবে উঠতে পারলেই হয়। একা হলে সমস্যা ছিল না, পরিবার নিয়ে এত ভিড়ের মধ্যে লঞ্চে উঠতে অনেক কষ্ট।
এমডি পূবালী-১ লঞ্চে করে রাজধানীর বসিলার বাসিন্দা সোহেল রানা বরগুনায় গ্রামের বাড়ি যাচ্ছেন পরিবারের সঙ্গে ঈদ পালন করতে। তিনি বলেন, ঘাটে ভিড় এবং যাত্রী বেশি থাকলেও সময়মতো লঞ্চ ছেড়ে যাচ্ছে। আর ভিড় ঠেলে লঞ্চে উঠতে পেরে অনেক ভালো লাগছে।
অন্যদিকে যাত্রী বেশি হওয়ায় অনেকেই আবার লঞ্চে উঠতে পারেননি। তাই পরবর্তী লঞ্চের জন্য ট্রার্মিনালে অপেক্ষা করছেন। পরিবার নিয়ে এই অপেক্ষাটা অনেকের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভোলার চরফ্যাশন অভিমুখী এমভি কর্ণফুলী-১২ লঞ্চের যাত্রী ছিলেম সজীব হোসেন। কিন্তু অতিরিক্ত যাত্রীর কারণে লঞ্চে উঠতে পারেননি। তিনি জানান, প্রচুর যাত্রীর চাপ ঘাটে। লঞ্চের টিকিট কেটেও উঠতে পারলাম না। এত মানুষের ভিড় কোনোভাবেই লঞ্চে উঠতে পারিনি। এখন পরবর্তী লঞ্চের জন্য অপেক্ষা করছি। যাত্রীদের যে ভিড় তাতে সন্ধ্যার দিকেও উঠতে পারব কি-না সন্দেহ।
তবে যাত্রীদের উপচেপড়া ভিড় থাকলেও পর্যাপ্তসংখ্যক লঞ্চ যাত্রার জন্য তৈরি হয়েছে বলে জানায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এ বিষয়ে বিআইডব্লিউটিএ যুগ্ম-পরিচালক (বন্দর) আলমগীর কবির সাংবাদিকদের বলেন, নৌপথে ঈদযাত্রার জন্য ১৫০টিরও বেশি লঞ্চ প্রস্তুত করা হয়েছে। বিকেলে ৫০টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ঘাট ছেড়ে গেছে। ৭০টি লঞ্চ প্রস্তুত রয়েছে যাত্রীদের জন্য। যাত্রীদের জন্য কোনো লঞ্চ সংকট হবে না।
এদিকে আগত যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে নৌ পুলিশ। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে নৌ পুলিশ।
এ বিষয়ে সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ুম আলী সরদার বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়া ঈদযাত্রায় জননিরাপত্তার কোনো ঘাটতি যেন না থাকে সেদিকেও আমাদের নজর রয়েছে। অপরাধীরা মানুষের ভিড় দেখে যেন কোনো ধরনের অপরাধ না করতে পারে সেদিকে আমাদের কঠোর নজরদারি রয়েছে।
জামান / জামান
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু
জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮০
চার খুনের তদন্তে নতুন কমিশনার, বললেন গাফিলতির কোনো সুযোগ নেই
নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী
৯ জনের মরদেহ দেশে এসেছে, বাকি ৭ জনকে শনাক্ত করার কাজ চলছে
‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারেনি’
নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব
পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে
নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব