ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

জাতীয় ঈদগাহে হামলার কোনো আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৫-২০২২ দুপুর ৩:২৫

জাতীয় ঈদগাহে হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। রোববার (১ মে) জাতীয় ঈদগাহ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহ ময়দানের পুরো এলাকা সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে থাকবে। প্রয়োজনে মুসল্লিদের তল্লাশি করা হবে। মুসল্লিদের জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ করা হলো। আপনারা জামাতে অংশ নিতে একটু আগে চলে আসবেন।

ঢাকা শহরের যেসব বড় জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেখানেও নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ডিএমপির সব থানাকে মুসল্লিদের নিরাপত্তার নিশ্চিতের কথা বলা হয়েছে।

ঢাকা শহর এখন ফাঁকা, এখন ছিনতাই-ডাকাতি বেড়েছে, নাগরিকদের নিরাপত্তা কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আমরা গত কয়েক দিন ধরে ছিনতাইকারীরের তালিকা করেছি। এর মধ্যে রাজধানীর বিভিন্ন স্থান থেকে পাঁচ শতাধিক ছিনতাইকারীকে গেফতার করেছি। তবে নাগরিকদেরও সচেতন থাকতে হবে। কেউ আক্রান্ত হলে পুলিশকে জানালে ব্যবস্থা নেওয়া হবে।

ঈদের ছুটিতে ঘরের গুরুত্বপূর্ণ মালামাল লকারে রাখার পরামর্শ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, সারাবিশ্বেই লকার ব্যবস্থা রয়েছে। যারা গ্রামে যাবেন, মালামাল লকারে রাখেন। নিজের নিরাপত্তা আগে নিজেকেই নিশ্চিত করতে হবে।

জামান / জামান

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট