রাজধানীতে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার
বিপুল পরিমাণ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১ মে) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ও ডিবির বিশেষ টিম ছিনতাই প্রতিরোধে কাজ করছে। এরই অংশ হিসেবে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে রোববার ছিনতাই প্রতিরোধে কথা বলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঈদের ছুটিতে রাজধানীর রাতের নিরাপত্তায় অতিরিক্ত ২৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এছাড়াও চুরি-ছিনতাই প্রতিরোধে ডিএমপির ৫০০ টিম কাজ করবে।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা