ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) স্বাক্ষরিত"


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৬-২০২১ দুপুর ৪:৫১
বৃহস্পতিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রণালয়াধীন চারটি দপ্তর - সংস্থা প্রধানদের মধ্যে ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত অনুষ্ঠিত হয়।
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।
 
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘২০২১- ২০২২ অর্থ বছরের কার্যক্রম দক্ষতা ও সফলতারা সাথে সম্পন্ন করার জন্য আজকের এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। এর মাধ্যমে এ মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত হবে। এভাবেই ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে’।
 
সভাপতির বক্তব্যে সচিব মো. সায়েদুল ইসলাম বলেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তির সফলভাবে সম্পন্ন হলে মন্ত্রণালয়ের পাঁচটি কৌশলগত লক্ষ্য অর্জিত হবে। এরফলে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে নির্ধারিত সময়ে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অর্জন সম্ভব হবে’। 
 
উপসচিব মোসা. ফেরদৌসী বেগমের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের এপিএ টিমের প্রধান অতিরিক্ত সচিব ফরিদা পারভীন। দপ্তর সংস্থার পক্ষে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) রাম চন্দ্র দাস। 
 
মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন মহাপরিচালক (গ্রেড-১) রাম চন্দ্র দাস, বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক জ্যোতি লাল কুরি, জয়িতা ফাউন্ডেশনের ব্যাবস্থাপনা পরিচালক আফরোজা খান এবং জাতীয় মহিলা সংস্থার পক্ষে নির্বাহী পরিচালক  মাকসূরা নূর এনডিসি।

এমএসএম / এমএসএম

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ

ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী

উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির

Photo : AI

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু

পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল