ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পিআইবির নতুন চেয়ারম্যান এনামুল হক চৌধুরী 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৬-২০২১ বিকাল ৬:৪

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দি ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী। বৃহস্পতিবার (২৪ জুন) পিআইবি পরিচালনা বোর্ড গঠন করে তথ্য মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। চেয়ারম্যানসহ মনোনীত সদস্যরা মনোনয়নের তারিখ থেকে দুই বছর দায়িত্ব পালন করবেন। পিআইবির চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খানের মেয়াদ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন এনামুল হক।

এনামুল হক চৌধুরী এর আগে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দ্য ইন্ডিপেন্ডেন্ট, নিউজ টুডে, রয়টার্স, দেশ টিভি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন।

পিআইবির নতুন পরিচালনা বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন- তথ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থবিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মনোনীত যুগ্ম-সচিব পদমর্যাদার একজন করে প্রতিনিধি। এছাড়া তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান, দৈনিক সমকালের সম্পাদক মুস্তাফিজ শফি, দি বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরীফ সাহাব উদ্দীন, ডিবিসি নিউজ টেলিভিশনের প্রধান সম্পাদক এম মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ দীপ আজাদ, বিএফইউজের সদস্য শেখ মামুনুর রশীদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, দৈনিক দেশ বর্তমানের সম্পাদক নাসিরুদ্দিন চৌধুরী।

পিআইবি মহাপরিচালক এই বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

জামান / জামান

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ

ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী

উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির

Photo : AI

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু

পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল