পি কে হালদারকে ফেরাতে দুদকের প্রক্রিয়া শুরু
বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা আত্মসাতের হোতা প্রশান্ত কুমার (পি কে) হালদারকে দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদক কার্যালয়ে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সচিব সাঈদ মাহবুব খান এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, পি কে হালদার গ্রেপ্তার হয়েছেন। ভারতে কিছু মামলায় তাকে গ্রেপ্তার করে রিমান্ডও চাওয়া হয়েছে। এ বিষয়ে কমিশনে আমরা নিজেরা বসেছি এবং পরবর্তী কর্মকাণ্ড কী হবে, কমিশন থেকে এ বিষয়ে কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেয়া হচ্ছে জানিয়ে ভারপ্রাপ্ত সচিব বলেন, ইন্টারপোল খুব দ্রুত রি-অ্যাক্ট করেছে, তারা দ্রুতই আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারতীয় ইন্টারপোল বডির সাথে যোগাযোগ করে আসামিকে ফেরত আনার পদক্ষেপ নিয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত পি কে হালদার গত শনিবার (১৪ মে) ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন। এ সময় ইডি আরো পাঁচজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে চারজন বাংলাদেশি। তারা হলেন- প্রীতিশ কুমার হালদার ও তার স্ত্রী (নাম জানা যায়নি), উত্তম মিত্র ও স্বপন মিত্র। এছাড়া প্রণব হালদার নামে এক ভারতীয়কে গ্রেপ্তার করেছে ইডি। প্রণব সেখানে সরকারি চাকরি করেন। পরে সঞ্জীব হালদার নামে একজনকে আটক করার কথা জানায় ইডি। সঞ্জীব বাংলাদেশে গ্রেপ্তার সুকুমার মৃধার জামাই।
এদিকে, গত রোববার (১৫ মে) পি কে হালদারসহ সহযোগীদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে ভারতের স্পেশাল সিবিআই কোর্ট। রিমান্ডে জেরার মুখে কান্নায় ভেঙে পড়েন তিনি। পি কে হালদার দাবি করেছেন, তাকে ভুল পথে পরিচালিত করেছে তার সহযোগীরা।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা