ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ট্রেনের অগ্রিম টিকিটের টাকা ফেরত দেয়া শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৬-২০২১ দুপুর ১২:৫৩

করোনার সংক্রমণের কারণে বাতিল হওয়া যাত্রীবাহী ট্রেনের অগ্রিম টিকিট গ্রহীতাদের টাকা ফেরত দেয়া শুরু হয়েছে। শুক্রবার (২৫ জুন) সকাল থেকে টিকিট কাউন্টার থেকে টাকা ফেরত দেওয়া শুরু হয়। শুক্রবার সকালে বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত টিকিটের টাকা ফেরত নেয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব সম্মানিত যাত্রী সাধারণ চলতি মাসের ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট কিনেছেন তাদের ২৫ আগামী ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিকিট ফেরত দিয়ে টিকিটে উল্লিখিত সমপরিমাণ টাকা ফেরত নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এর আগে গত ২২ জুন রাত ১২টা থেকে বন্ধ হয়ে যায় সব ধরনের যাত্রীবাহী ট্রেন। প্রাথমিকভাবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে ম্যাংগো ট্রেনসহ সব পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। এছাড়া গত ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ ছিলো। তবে পণ্যবাহী ট্রেন চলাচল করে।

এরই মধ্যে ৭ এপ্রিল থেকে কৃষিজাত পণ্য ও পার্শ্বেল পরিবহনে চার জোড়া নতুন ট্রেন পরিচালনা করা হয়। ৪৯ দিন বন্ধ থাকার পর ২৪ মে ভোর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এরপর সোমবার (২১ জুন) ঢাকার পার্শ্ববর্তী সাত জেলা ‘লকডাউন’ দেওয়ার পরে মঙ্গলবার (২২ জুন) ট্রেনের অগ্রিম টিকিটগ্রহীতাদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত আসে।

জামান / জামান

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ

ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী

উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির

Photo : AI

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু

পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল